২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় ট্রলার ডুবি

দৌলতদিয়ায় পদ্মা নদীতে ফেরির ধাক্কায় ডুবে গেছে একটি যাত্রীবাহী ট্রলার। তবে এ ঘটনায় কোনো যাত্রীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 09:54 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

শুক্রবার রাত ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনর্চাজ মোশারফ হোসেন জানান, পাবনার কাজীরহাট ঘাট এলাকা থেকে ১৬ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া যাওয়ার সময় ইউটিলিটি ফেরির ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

এসময় আশপাশে থাকা ট্রলারগুলো ১১ জন যাত্রীকে নদী থেকে উদ্ধার করে। অপর পাঁচ যাত্রী সাঁতরে ফেরিতে উঠে যায় বলে জানান দৌলতদিয়া বিআইডব্লিউটিএ এর বন্দর কর্মকর্তা কবির হোসেন।