২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে সোনার বার আটক, পাসপোর্ট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি সোনার বার আটক করে এক ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 12:47 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, শুক্রবার সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসেন মো. ওসমান নামের ওই যাত্রী।

“তার লাগেজ তল্লাশি করে একটি চায়ের ফ্লাক্সের ভেতর আটটি স্বর্ণের বার পাওয়া যায়।"

মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনার বারগুলোর ওজন ৯৩৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।

তিনি জানান, ওসমানের বাড়ি হাটহাজারি উপজেলার মদনহাট এলাকায়। তার পার্সপোর্ট জব্দ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।