২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ২ শিবিরকর্মী আটক

পিরোজপুর শহরে মিছিল থেকে সহিংসতার চেষ্টার সময় ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 05:57 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের সদর হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন, শহরের শিকারপুর এলাকার সিরাজুল ইসলাম (৩২) ও মো. তারিকুল (২১)।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক এস এম আসাদুর রহমান জানান, আটক দুই শিবির কর্মীর বিরুদ্ধে থানায় মামলা থাকায় তাদেরকে আদালতে পাঠানো হবে।