আশুলিয়ায় কারখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন
বন্ধ কারখানা খুলে দেয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা ইপিজেডের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সাভারের আশুলিয়ায় মানববন্ধন করেছেন।
মানববন্ধন থেকে দ্রুত তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্ধ কারখানা খুলের দেয়ার দাবি জানায় শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীরা। তা না হলে শিল্পাঞ্চলের শ্রমিকদের নিয়ে আরো বড় কর্মসূচি দেয়ার হুমকি দেয় তারা।
হেলিকন লিমিটেডের স্যুয়েটার কারখানায় উৎপাদন মূল্য কম দেয়ার অভিযোগে কর্মবিরতিসহ বিক্ষোভ করছিল শ্রমিকরা। অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার কারখানাটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এরপর অজ্ঞাত পরিচয় কয়েকশ' জনের নামে রোববার একটি মামলা করে কারখানা কর্তৃপক্ষ।
