২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 06:50 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম জানান, বুধবার বিকালে সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠনটির প্রতিনিধিরা তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যাও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন তারা।

তাদের সমস্যা সমাধানে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন আবদুল হামিদ।

সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরীসহ বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।