দিনাজপুরে জাল টাকাসহ আটক ২
দিনাজপুর শহরে জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
বুধবার দুপুরে শহরের একটি আবাসিক হোটেল থেকে চার হাজার চারশ’ জাল টাকাসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজেরা ডাঙ্গা গ্রামের আব্দুল করিম (২৮) ও একই গ্রামের বসন্ত কুমার রায় (২৭)।
র্যাব দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১২টায় শহরের মালদহপট্টি এলাকার ‘ডায়মন্ড’ আবাসিক হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে আব্দুল করিম ও বসন্ত কুমার রায়কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি এক হাজার টাকার ও চারটি একশ’ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
