২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাস জমি নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

সিলেটের জৈন্তাপুরে ‘খাস’ জমির দখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 01:50 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

বুধবার সকালে উপজেলার পাখিবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত বক্কর আলী (৪০) জৈন্তাপুরের পাখিবিল গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

জৈন্তাপুর থানার উপ পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার দে জানান, বাড়ির সামনে একখণ্ড খাস জমির দখল নিয়ে প্রতিবেশী বক্কর মিয়ার সঙ্গে বিরোধ ছিল বক্কর আলীর।

“সকাল ৭ টার দিকে বক্কর আলী ওই জমিতে হালচাষ করতে গেলে বক্কর মিয়া ৫-৬ জন লোক নিয়ে তার ওপর হামলা চালায়।”

আহত বক্কর আলীকে স্বজনরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এসআই জয়ন্ত জানান।