২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 09:20 AM

Updated : 22 Aug 2022, 06:53 PM

নিহত আকবর আলী (৫৫) সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামের কোব্বাত আলীর ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বলরাম গ্রামের স্কুলবাজার সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারকে উদ্ধৃত করে ওসি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আকবর। এরপর রাত সাড়ে ৯টার দিকে স্কুলবাজার সড়কের চৌ-মাথায় তার লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই তার লাশ উদ্ধার করে। নিহতের মাথা ও শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে বলে জানান ওসি মোজাম্মেল।

তিনি বলেন, পূর্ব শত্রুতার কারণে গ্রামেরই কোন পক্ষ আকবরকে হত্যা করেছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।