২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে ‘আগ্রহী’ কেরি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘সম্ভাব্য দ্রুততম’ সময়ের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 08:32 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের রাজধানী নে পি টোতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক ‘অনানুষ্ঠানিক বৈঠকে’ বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন কেরি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারের রাজধানীতে ২১তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) সভায় যোগ দিয়ে সোমবার দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

এআরএফ সভায় অংশ নেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ছাড়াও চীন, ভারত ও নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী।

কেরি বাংলাদেশে আসলে এটা হবে তার প্রথম বাংলাদেশ সফর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্বশেষ ২০১২ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন হিলারি ক্লিন্টন।