২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

রাজশাহী মহানগরীতে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 06:01 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

নিহত রুস্তম আলী (১৭) নগরীর ভদ্রা জামালপুর রেলবস্তি এলাকার হাকিম মুন্সির ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী রেলওয়ে পুলিশের এসআই আফজাল হোসেন জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে ভদ্রা জামালপুর রেলবস্তি এলাকায় নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনায় পড়েন রুস্তম।

তিনি আরো জানান, ভোর ৪টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করা করে পুলিশ।

রুস্তমের মৃত্যুর ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য দেয়া হয়।