হল-মার্ককাণ্ডে ব্যাংকারসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা
হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সাড়ে সাতশ কোটি টাকা পাওনা আদায়ে সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৩৩ জনকে আসামি করে মামলা করেছে সোনালী ব্যাংক।
৭৫৫ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৪২৩ টাকা আদায়ে মঙ্গলবার সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (শেরাটন) শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবুল হোসেন ঢাকার ১ নম্বর যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেন।
তিনি বলেন, বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া বিবাদীদের আগামী ২৮ অগাস্ট অঅদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
ঢাকার এক নম্বর অর্থঋণ আদালতে হল-মার্কের বিরুদ্ধে সোনালী ব্যাংকের করা ১৫টি ঋণ খেলাপির মামলা বিচারাধীন আছে বলে জানান এই আইনজীবী।
মামলার অন্য বিবাদীদের রয়েছেন- হল-মার্ক গ্রুপের নামসর্বস্ব প্রতিষ্ঠান ম্যাক্স স্পিনিং মিলসের স্বাত্তাধিকারী মীর জাকারিয়া, হল-মার্ক ফ্যাশন্স লিমিটেডের এমডি তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম আজিজুর রহমান (সাময়িক বরখাস্ত), সাবেক আ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. সাইফুল হাসান (সাময়িক বরখাস্ত)।
