জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
12 Aug 2014, 12:28 PM
Updated :
22 Aug 2022, 06:53 PM
আগামী ১৮ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত পরীক্ষার জন্য আবেদন করা যাবে বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদনের পুরো প্রক্রিয়া চলবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর ‘টেলিটক’-এর মাধ্যমে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে
পাওয়া যাবে
।
এবার প্রথম দফায় হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
এরপর পর্যায়ক্রমে ১২ সেপ্টেম্বর ‘এ’, ১৩ সেপ্টেম্বর ‘ই’, ১৯ সেপ্টেম্বর ‘বি’ এবং ২৬ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নির্ধারিত দিনে সবগুলো পরীক্ষাই শুরু হবে দুপুর ৩টা থেকে।