২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর ‘বাইশ্যা’ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুখ্যাত আবদুল আজিম ওরফে বাইশ্যা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 01:26 AM

Updated : 22 Aug 2022, 06:53 PM

সোমবার রাত ৯টার দিকে উপজেলার কুতুবখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইশ্যাকে গ্রেপ্তার করা হয়।”

তার বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় ডাকাতি, খুন, লুটতরাজের মোট ১৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।