২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রী রকিব খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আলোকচিত্র সাংবাদিক রকিব খানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 12:39 AM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সোমবার এক শোক বিবৃতিতে তিনি বলেন, “তার মৃত্যুতে জাতি এক নিবেদিতপ্রাণ, পেশাদার ফটো সাংবাদিককে হারাল।”

প্রধানমন্ত্রী রকিব খানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।

প্রবীণ আলোকচিত্র সাংবাদিক রকিব খান (৬৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

মুন্সীগঞ্জের বিক্রমপুরের বাসিন্দা রকিব খান কর্মজীবনে আজকের কাগজ, বাংলার বাণী, মুক্তকণ্ঠে কাজ করেন। সর্বশেষ নিউ এইজে কাজ করেছিলেন তিনি।