চুরি করে শ্রীঘরে শালা-দুলাভাই
চুরির অভিযোগে চট্টগ্রামে দুজনকে গ্রেপ্তার করেছে, যারা সম্পর্কে শালা-দুলাভাই।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রোববার ভোর ৫টার দিকে বাকলিয়ার বলিরহাট এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মহসিন বলেন, “তারা গত দুই বছর ধরে সিলেট, বগুড়া ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দোকানের তালা ভেঙ্গে চুরি করছে বলে স্বীকার করেছে।”
শনিবার রাতেও তারা পটিয়ার শান্তিরহাট এলাকার একটি দোকানে চুরি করেছে বলে জানান ওসি।
“গ্রেপ্তারের সময় তাদের বাসায় চুরির ৫ হাজার টাকা, ১২২ প্যাকেট গোল্ডলিফ সিগারেট এবং দরজা কাটার সরঞ্জাম পাওয়া গেছে।”
