২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নৌকাডুবে নারীর মৃত্যু

চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 02:10 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

রোববার বেলা ১১টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিমা আক্তার (২৫) শরীয়তপুরের গোসাইরহাট মালোপাড়ার বাসিন্দা।

এ ঘটনায় আহত ফাহিমার স্বামী দেলোয়ার হোসেন (৩২), ছেলে মানিক (৫) ও মেয়ে খাদিজাসহ (১০) বাকিরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা যাওয়ার জন্য নৌকায় করে বেশ কয়েকজন যাত্রী এমভি প্রিন্স অব রাসেল-৩ লঞ্চে ওঠার চেষ্টা করছিল। এ সময় পাশ থেকে এমভি রফ রফ নামের একটি লঞ্চ ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এতে আহতদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন ফাহিমার মৃত্যু হয়।