শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু ট্রাস্টের সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে।
ফাইল ছবি
ট্রাস্টের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে মেমোরিয়াল ট্রাস্ট ভবনে এই বৈঠক হয়।
বৈঠকে অংশ নেয়া একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাস্ট্রের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন তারা।
শেখ ফজিলাতুন নেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়।
‘ইতিহাস কথা বলে : সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ কবির হোসেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, এ এম রফিক, নূর-ই-আলম চৌধুরী লিটন, ফরিদ শেখ, সাইদা হোসেন জামাল শেলী এবং শাহানা ইয়াসমিন শম্পা বৈঠকে উপস্থিত ছিলেন।
