২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 06:49 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘আদিবাসী ছাত্র পরিষদের’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

চার দফা দাবির মধ্যে রয়েছে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন, নিজেদের ভাষায় প্রাথমিক স্তরে শিক্ষা ও সরকারি গেজেটে বাদ পড়া আদিবাসীদের অন্তর্ভূক্তি করা।

মানববন্ধনে বক্তৃতা দেন আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নকুল পাহান, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতিভূষণ মাহাত্মসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ৯ অগাস্ট জাতিসংঘ ঘোষিত বিশ্ব আদিবাসী দিবস অন্য দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। কিন্তু আমাদের দেশে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিও দেওয়া হয়নি।

এর আগে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির(আসারু)সকাল ১০টায় ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করে।