২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় নববধূসহ নিহত ৩

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নসিমনে ট্রেনের ধাক্কায় নববধূসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয় জন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 03:17 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ইয়াসিনপুর রেলগেইট এলাকায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় এ  হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার পাইকোরদল গ্রামের নববধূ সাজেদা বেগম (১৯), তার শাশুড়ি জুলেখা বেওয়া (৪৮) ও দাদী সুন্দরী বেওয়া (৬২)।

বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান জানান, নসিমনটি বিয়ের ফিরনির নয়জন যাত্রী নিয়ে নাটোরের পাইকোরদল গ্রাম থেকে বাগাতিপাড়া যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই তিন নারী নিহত হন।

আহত ছয় জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইয়াসিনপুর রেলস্টেশন বন্ধ থাকায় পাশের নাটোর স্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী বলেন, “ওই রেলগেইটে কোনো প্রতিবন্ধক নাই। কোন পাহারাদারও ছিল না।”