কুড়িয়ে পাওয়া বোমায় উড়ে গেল শিশুর কব্জি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কুড়িয়ে পাওয়া বোমা নাড়াচাড়া করতে গিয়ে এক শিশুর হাতের কব্জি উড়ে গেছে।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি ফিরোজ বলেন, “সকাল সাড়ে ৯ টার দিকে মাহবুর কাঁঠাল বাজারে একটি চায়ের দোকানের পেছন থেকে বোমাটি কুড়িয়ে আনে। পরে বোমাটি নিয়ে নাড়াচাড়া করার সময় বিস্ফোরিত হলে তার ডান হাতের কব্জি উড়ে যায়।”
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।
