২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ঠিকাদারকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ঠিকাদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 11:51 AM

Updated : 19 Sep 2026, 02:20 PM

রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মহসিন মোল্লা (২৬) ওই এলাকার সাদেক মোল্লার ছেলে।

মহসিন ঠিকাদারী ব্যবসা করতেন এবং রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরের ১৯ সেক্টরে একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের দেখাশোনা করতেন বলে জানিয়েছেন তার চাচা আবুল হোসেন মোল্লা।

তিনি বলেন, “শুক্রবার রাতে ওই সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের সাইট অফিসে ঘুমিয়ে ছিল মহসিন। শনিবার সকালে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।”

ওসি আসাদুজ্জামান বলেন, “সকালে গোবিন্দপুর এলাকায় মহসিন মোল্লার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

“নিহতের গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।”