২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়ায় গৃহবধূ খুন, স্বামী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 08:13 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার সকালে পুলিশ শামসুন নাহারের (৩৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী উপজেলার সাহেবজোত গ্রামের সিপাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসির উদ্দিনকে আটক করেছে পুলিশ।

পুলিশের হেফাজতে থাকা আসির উদ্দিন দাবি করেন, বৃহস্পতিবার রাতে তারা এক সঙ্গেই ঘুমিয়েছিলেন।

শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে তার ঘুম ভাঙলে স্ত্রীকে বিছানায় দেখতে পাননি।

এসময় রান্নাঘরে গোঙানির শব্দ পেয়ে সেখানে গিয়ে শামসুন নাহারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

হাসপাতালে নেয়ার আগে বাড়ির উঠোনেই তিনি মারা যান, বলেন শিক্ষক আসির।

ওসি আরো জানান, প্রকৃত ঘটনা জানতে আসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।