প্রথম কারা একাডেমি রাজশাহীতে
রাজশাহীতে কারারক্ষীদের জন্য প্রথম প্রশিক্ষণ একাডেমি স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগার।
আগামী ১৩ আগস্ট রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অধীনে কারা প্রশিক্ষণ একাডেমিকে পূর্ণাঙ্গ কারা একাডেমীতে (ট্রেনিং ইনস্টিটিউট) উন্নীত করার ঘোষণা দেবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রাজশাহীর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক শাফিকুল ইসলাম খান জানান, জন-প্রশাসন অধিদপ্তরে ১৯ বছর ধরে ফাইলবন্দি হয়ে পড়ে ছিল রাজশাহীতে কারা একাডেমি প্রতিষ্ঠার প্রকল্প।
কারাগারের নিজস্ব জমিতে ১২৫ কোটি টাকা ব্যয়ে নিমির্তব্য এই একাডেমিতে পৃথক প্রশাসনের মাধ্যমে এক সঙ্গে আড়াইশ’ কারারক্ষীকে গবেষণামূলক প্রশিক্ষণ দেয়া হবে বলে তিনি জানান।
শাফিকুল ইসলাম খান বলেন, এটি হবে দেশের প্রথম কারা একাডেমি।
