২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

মাগুরার শ্রীপুরে বজ্রপাতে এক সেনা সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 05:42 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই গ্রামের জমির হোসেনর ছেলে ও সেনা সদস্য মনিরুল ইসলাম (২৫)  ও খলিল খানের ছেলে কবির হোসেন (৫০)।

বগুড়া সেনা নিবাসে কর্মরত মনিরুল ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন বলে জানান নাকোল ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া।

তিনি বলেন, বেলা ২ টার দিকে মনিরুল ইসলামের পাট ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কবির হোসেন। এ সময় গুরুতর আহত হন মনিরুল। মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।