চট্টগ্রামে প্রচারপত্রসহ দুই হিযবুতকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকা থেকে হিযবুত তাওহিদের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. নাঈম মোল্লা (২৫) ও মো. আক্কাস আলী (২৬)। এদের মধ্যে নাঈম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বুধবার দুপুরে প্রচারপত্র বিলি করার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাকলিয়া থানার ওসি মো. মহসিন।
“গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে প্রচারপত্র বিলি করে সাম্প্রদায়িক বিভেদ ও উস্কানি দেয়ার পাঁয়তারা করছে বলে পুলিশের কাছে অভিযোগ ছিল।”
নাঈমের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে এবং আক্কাসের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে।
