২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্ত্রী আটক

লালমনিরহাট সদরে মঙ্গলবার এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 06:02 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

উপজেলার হারাটির পূর্ব ঢাকনাই গ্রাম থেকে আব্দুল হকের (৪৮) লাশ উদ্ধার করা হয়। আব্দুল হক সদর উপজেলার মহেন্দ্রনগর নিজপাড়া গ্রামের প্রয়াত ওমেদ আলীর ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুলের স্ত্রী রহিমা বেগমকে (৪০) পুলিশ আটক করেছে।

লালমনিরহাট সদর থানার ওসি মনসুর আলী জানান, রহিমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তবে হত্যার মুল কারণ এখনো জানা যায়নি।

পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, আব্দুলের সঙ্গে রহিমার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার আব্দুল স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুড় বাড়ি আসেন।

তাদের ধারণা, অন্যদের সহায়তায় রাতে স্ত্রী তাকে পিটিয়ে হত্যা করে বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রেখেছে।

তাই এলাকাবাসী রহিমাকে আটক করে পুলিশে সোপর্দ করে, বলেন ওসি মনসুর।