২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দাইল সীমান্তে গুলি করে হত্যার পর এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ নিয়ে গেছে বিএসএফ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 10:16 AM

Updated : 22 Aug 2022, 06:50 PM

নিহত রাজু পাঁচবিবি উপজেলার নন্দাইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, মঙ্গলবার ভোর রাতে নন্দাইল সীমান্তের ২৭৮ নম্বর পিলারের ৫৮ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে বিএসএফ তার লাশ নিজেদের ভূখণ্ডে নিয়ে যায়।

বিজিবি এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিহত ওই গরু ব্যাবসায়ীর মৃত দেহ ফেরত চেয়ে সীমান্তে পতাকা বৈঠকের আহ্বান করেছে বলেও জানান তিনি।