২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় নৌ চলাচল বন্ধের নির্দেশ

বৈরী আবহাওয়ার কারণে সোমবার সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 10:13 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌকা ও ইঞ্চিন চালিত ট্রলারে যাত্রী পরাপার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ মেনে চলতে বলা হয়েছে বলে জানান তিনি।

এর আগে বিকালে ঠেঙ্গার চরের কাছ থেকে মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ দুই জেলে শাহারাজ ও নুর ইসলামের মৃতদেহ উদ্ধার হয়।

রোববার ২০ জন জেলে ও মাঝিমাল্লা নিয়ে আবদুর রহিম মাঝির একটি ট্রলার ঠেঙ্গার চরের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গভীর রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে গেলে জেলে ও মাঝিমাল্লারা সবাই পড়ে যান। এরপর ২০ জন পাশের ট্রলারে উঠতে সক্ষম হলেও শাহারাজ ও নুর ইসলাম নিখোঁজ হন।