২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

উপমহাপরিদর্শক পদমর্যাদার আট পুলিশ কর্মকর্তার দপ্তর পরিবর্তন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 07:37 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বদলির আদেশ দিয়েছে বলে সোমবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলীকে টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (টিএন্ডআইএম) ঢাকায় বদলি করা হয়েছে।

ঢাকার আর্মর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি মো. মনিরুজ্জামানকে নৌ-পুলিশের ডিআইজি করা হয়েছে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরিচালক আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খানকে এপিবিএনের ডিআইজি (চলতি দয়িত্ব) করে পাঠানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের ডিআইজি মোহাম্মদ সাদিকুর রহমানকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরিচালক (ডিআইজি) করে পাঠানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের ডিআইজি হুমায়ন কবীরকে বরিশাল রেঞ্জের ডিআইজি, টিঅ্যান্ডআইএমের ডিআইজি মো. ইকবার বাহারকে রাজশাহী রেঞ্জের ডিআইজি,চট্টগ্রাম মেট্রোপলিটনের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহীদুল ইসলামকে পুলিশ বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।