২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 05:16 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

সোমবার সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের রাইগ্রাম থেকে আটক শরিফুল ইসলাম ওই গ্রামের খালেক মন্ডলের ছেলে।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির জানান, রোববার রাতে শিশুটিকে একা বাড়িতে পেয়ে ধর্ষণ করে শরিফুল। রাতেই ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় একটি এনজিও’র সাপ্তাহিক কিস্তির টাকা সংগ্রহের জন্য টাকা ধার করতে রাত ১০টা পর্যন্ত বাড়ির বাইরে ছিলেন শিশুটির বাবা-মা। এ সুযোগে ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় শরিফুল।