২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবককে হত্যা করে মোটরবাইক ছিনতাই

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক যুবককে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 09:43 AM

Updated : 22 Aug 2022, 06:50 PM

বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে আদগ্রামে এ ঘটনা। ঘটে। দুর্বৃত্তদের হামলায় মোটরসাইকেলের অপর দুই আরোহীও আহত হয়েছেন। 

নিহত আবুল হাশেম (২৭) আদগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক ওসমান গণির ছেলে। তাদের বাড়ি উপজেলার চণ্ডিপুর গ্রামে।

আহত জুয়েল রানা (২৫) ও ইদ্রিস আলীকে (২৬) বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের বেলা হাশেম ও জুয়েল তাদের বন্ধু ইদ্রিসকে ঢাকাগামী গাড়িতে তুলে দেয়ার জন্য মোটরসাইকেলে করে রাজ্জাকের মোড়ে যাচ্ছিলেন। এমন সময় আদগ্রামে রাস্তার পাশে গাছের সঙ্গে রশি বেঁধে তাদের পথরোধ করে দুর্বৃত্তরা।

“তিন জনকে ধরে তারা পাশের ঝোঁপে নিয়ে যায়। এরপর হাশেমকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে এবং জুয়েল ও ইদ্রিসকেও বেঁধে পেটায়। পরে তারা হাশেমের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।”

আহত দুজন মুখের বাঁধন খুলে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বলে জানান ওসি।

তিনি বলেন, “আহতদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।”