গলা কেটে হত্যার চেষ্টা নারীকে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক নারীর (৩২) দুই স্তন ও গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
আড়াইহাজার থানার এসআই আহসান উদ্দিন জানান, রোববার সকাল ৯টায় বগাদি এলাকায় ঢাকা-আড়াইহাজার সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ ওই নারীকে (নাম প্রকাশ করা হলো না) উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সম্পূর্ণ অজ্ঞান হওয়ার আগে মেয়েটি পুলিশকে তার পরিচয় জানিয়েছেন।
এসআই আহসান আরো জানান, ওই নারীর দুটি স্তন কেটে ফেলা হয়েছে। গলায়ও ধারালো অস্ত্রের দাগ রয়েছে।
মেয়েটির বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায় বলে পুলিশকে জানিয়েছেন।
তবে, কারা এবং কী কারণে তার উপর হামলা চালিয়েছে সে বিষয়ে পুলিশকে কিছু জানাচ্ছেন না তিনি, বলেন এসআই আহসান।
