বাঘাইছড়িতে ১৪৪ ধারা জারি
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জেএসএস ও এমএন লারমা গ্রুপের জেএসএস একই সময় উপজেলা মাঠে সোমবার দুপুরে সমাবেশ আহ্বান করে।
এতে আইনশৃংখলার অবনতির অশংকায় বাঘাইছড়ি উপজেলা সদরে ১৪৪ জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে ওইস্থানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে জানান ইউএনও।
