২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 02:39 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

পলাশ থানার ওসি মো. শাহাদৎ হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে গজারিয়া গ্রামের একটি ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার হয়।

এর আগে সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সুমাইয়া বেগম নামে ওই গ্রামের রশিদ মিয়ার মেয়েটি।

স্বজনদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা থেকে কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না সুমাইয়ার। অনেক খোঁজাখুঁজির পর রাতের বেলা বাড়ির পাশেই একটি ঝোপের ভেতর তার মৃতদেহ পাওয়া যায়।

“সম্ভবত শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

এ ঘটনায় রোববার সকালে অজ্ঞাতদের আসামি করে পলাশ থানায় একটি মামলা করেছেন নিহতের বাবা রশিদ মিয়া।

ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।