নিরাপদ খাদ্য আইনের বিধিমালা করার নির্দেশ
নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে সরকারকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে আইনটি বাস্তবায়নের গেজেটও প্রকাশ করতে হবে।
মহিদুল কবির বলেন, “আইনটি বাস্তবায়নে পৃথক গেজেটের কথা এ আইনেই বলা হয়েছে। ২০১৩ সালে আইন হলেও এখন পর্যন্ত বাস্তবায়নের সেই গেজেট হয়নি। তাছাড়া বিধিমালাও এখনো হয়নি।”
এর আগে গত ২৬ মে এ ব্যাপারে রুল দিয়ে আইন বাস্তবায়নে প্রতিবেদন চায় আদতালত। সেই অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পর নতুন এই আদেশ এলো।
দেশের সব নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে লিগ্যাল অ্যাকশন বাংলাদেশের পক্ষে ফরিদ আহমেদ গত ২১ মে হাই কোর্টে এই রিট আবেদন করেন।
