২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকশিগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নিহত ৩

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 07:04 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শনিবার দুপুরে জব্বারগঞ্জ বাজারের দশানী নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন উপজেলা আইরমারী গ্রামের ফুটা মিয়ার ছেলে আসাদুল (১৮), ঝালুর চরের রসুল মিয়ার ছেলে জুয়েল রানা (২৫) ও খেওয়ারচরের চন্দু মিয়ার ছেলে সৌরভ (১৬)।

বকশিগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, পাথর বোঝাই একটি ট্রাক্টর জব্বারগঞ্জ বাজারের দশানী নদীর পাড়ে খাদে পড়ে যায়।

এরপর আসাদুল, জুয়েল রানা ও সৌরভ ঠেলে ট্রাক্টরটি ওঠানোর চেষ্টা করছিলেন।

এ সময় পেছন থেকে বালিভর্তি আরেকটি ট্রাক্টর এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জুয়েল রানা নিহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সৌরভ ও আসাদুল মারা যান।

ওসি মোস্তাছিনুর আরো জানান, এই ঘটনার জন্য দায়ী ট্রাক্টটির চালক হেলাল উদ্দিন ও সহকারী রুহুল আমিনকে আটক করেছে বকশিগঞ্জ থানা পুলিশ।