২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর জেলা প্রশাসক অফিসে অগ্নিকাণ্ড

শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কক্ষে আগুনে কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি, আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 05:10 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

জেলা প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. হায়দর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনা তদন্তে তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট দিয়ে বলা হয়েছে।

ইতোমধ্যে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।