২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৫ হাজার ইয়াবাসহ গৃহবধু আটক

কক্সবাজারের টেকনাফে ৫ হাজার ইয়াবাসহ এক গৃহবধুকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 09:52 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

আটক রশিদা খাতুন (৪০) স্থানীয় বাসিন্দা জাফর আহমদের স্ত্রী।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার জাফরের বাড়িতে এই অভিযান চালানো হয় বলে টেকনাফ থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রশিদা জানিয়েছেন এসব ইয়াবা একই এলাকার নুরুল হকের পুত্র আবদুল গফুরের। মামলায় গফুরকেও পলাতক আসামি করা হবে।"