২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

গ্রেপ্তাররা হলেন, মো. ইসমাইল (২৫) ও মো. মামুন (২৪)। তারা নগরীর এনায়েত বাজারের তুলাতলী এলাকার বাসিন্দা। 

বুধবার সকালের ওই ঘটনায় রাতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালী থানার এসআই জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে তুলাতলী এলাকার বাসিন্দা এক পোশাক শ্রমিক তরুণী তার বন্ধুকে নিয়ে সিআরবি কাঠের বাংলো এলাকায় বেড়াতে যান।

"এসময় তরুণীর পূর্বপরিচিত মামুন ও ইসমাইল তাদের কাছ থেকে টাকা দাবি করে। ছেলেটি টাকা আনতে গেলে ইসমাইল ও মামুন জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন তরুণী।”

এসআই জাফর ইকবাল জানান, ঘটনাটি এলাকায় মীমাংসার চেষ্টা করলে পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধর্ষিত তরুণী চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকনের কাছে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।"

এছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা নেজাম জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের আবেদন করা হয়েছে। সোমবার আদালত শুনানির দিন ঠিক করেছে।