চট্টগ্রামে দেড় কেজি সোনাসহ বাসযাত্রী গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় দেড় কেজি ওজনের ১০টি সোনার বারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সুজন ধর (৩৫) কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার বাসিন্দা অনন্ত ধরের ছেলে।
ফাইল ছবি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাসে তল্লাশির সময় সুজন প্রসাব করবে বলে বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে সুজনকে ধরে দেহ তল্লাশি করলে সোনার বারগুলো পাওয়া যায়।
“বারগুলো তার কোমরের দিকে প্যান্টের সঙ্গে সেলাই করে বাঁধা ছিল।”
উদ্ধার করা বারগুলোর ওজন এক কেজি ৬০০ গ্রাম বলে জানান এসআই সোলায়মান।
