২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় আইনজীবী নিহত

পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকচাপায় জজ আদালতের এক জ্যেষ্ঠ আইনজীবী নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 10:11 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বুধবার সন্ধ্যায় রিকশাযোগে বাড়ির ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত অ্যাডভোকেট এমদাদুল হক পাবনা পৌর এলাকার শিবরামপুর এলাকার বাসিন্দা ছিলেন।

পাবনা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটার (এপিপি) অ্যাডভোকেট তৌফিক ইমাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইফতারের পর ব্যক্তিগত কাজে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যানিএমদাদুল হক।

কাজ শেষে বাড়ি ফেরার পথে টার্মিনালের গোল চত্বরে একটি ট্রাক তার রিকশাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পরে যান। এ সময় ট্রাকের চাকা তার পায়ের উপর দিয়ে যায়।

স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।