২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

রাজশাহীর চারঘাট উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত নয় জন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 06:10 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বুধবার উপজেলার নাওদাপাড়া পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চারঘাট উপজেলার চকগঁওরা গ্রামের আব্দুস সাদেকের মেয়ে নাজমুন্নাহার ওরফে জলি ও ট্রাক চালকের সহকারী লালবর আলী (২৮)।

আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চারঘাট থানার ওসি খন্দকার গোলাম মর্তুজা বলেন, বাঘা থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের একটি বাসের (রাজ মেট্টো জ-১১-০১০১) সঙ্গে পুঠিয়ার বানেশ্বর থেকে আসা বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালকের সহকারী লালবর ও বাসের ১০ যাত্রী আহত হয়।

হাসপাতালে নেয়ার পথে লালবর এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুন্নাহার মারা যায়।