২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতার চেক হস্তান্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা ও উৎসব ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 04:38 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা আগামী ২৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট শাখা থেকে জুন মাসের বেতন-ভাতা এবং ঈদের উৎসব ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।