২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পুড়েছে ২৪ দোকান

চাঁদপুরের ফরিদগঞ্জের একটি বাজারে আগুন লেগে ২৪টি দোকান পুড়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 02:12 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার কালির বাজারের অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পোশাক, জুয়েলারি ও স্টেশনারি সামগ্রীর ২০টি দোকান সম্পূর্ণ ও চারটি দোকান আংশিক পুড়ে যায় বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্ধৃত করে অগ্নিনির্বাপক কর্মকতা জানান, বাজারের বাবুল স্টোর নামের পোশাকের দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে ১০ ব্যক্তি আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান অগ্নিনির্বাপক কর্মকতা ফরিদ আহমেদ।