২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রুণ হত্যার অভিযোগে গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রেমিকার গর্ভের ভ্রুণ হত্যার অভিযোগে তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 09:41 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার মারজু মিয়া (২২) উপজেলার রামনাথপুর ইউনিয়নের উজরপুর গ্রামের রাজু মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

মারজুর প্রেমিকার দিনমজুর বাবা (পরিচয় প্রকাশ করা হলো না) জানান, তার মেয়েকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে মারজু তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে মেয়ে গর্ভবর্তী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

তখন মারজু ও তার পরিবারকে বিয়ের কথা বললে তারা অসম্মতি জানায়।

তিনি আরো বলেন, সোমবার সন্ধ্যায় বিয়ের কথা বলে তার মেয়েকে গোপনে ডেকে নেয় মারজু। সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়ে বাড়ি ফিরে জানায় যে, মারজু ও তার পরিবারের সদস্যরা জোর করে ওষুধ খাইয়ে তার গর্ভপাত ঘটিয়েছে।

পীরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের বাবা ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগে মামলা করার পর মারজুকে গ্রেপ্তার করা হয়েছে।