মহেশপুর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
আটক খায়রুল ইসলাম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, ভোর সাড়ে ৪টার দিকে খায়রুল ইসলাম ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় সীমান্তের ৬০/৮৮ নম্বর পিলার থেকে ভারতের পাঁচশ’ গজ ভেতরে পাঁচটি গরুসহ তাকে আটক করে বিএসএফ।
তিনি জানান, সকাল ১১টার দিকে বাঘাডাঙ্গা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে খায়রুলকে ফেরত চাওয়া হয়। তবে বিএসএফ বৈঠকে জানায়, খায়রুলকে তারা ভারতের হাঁসখালী থানায় হস্তান্তর করেছে।
বৈঠকে বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কমান্ডার নায়েক সুবেদার ইয়াকুব আলী এবং বিএসএফ এর পক্ষে রামনগর বিওপি কমান্ডার এসআই সত্যেন্দ্র সিং নেতৃত্ব দেন।
