২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে একজনকে পিটিয়ে হত্যা

‘পরকীয়ার জেরে’ দিনাজপুরে সদরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 01:46 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

নিহত আব্দুস সামাদ (৪০) দিনাজপুর সদরের নশিপুর পাট গবেষণা কেন্দ্রের শ্রমিক।

শনিবার গভীর রাতে উপজেলার একবারপুর সাঁওতাল পাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ রহমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুস সামাদের সঙ্গে একবারপুর সাঁওতাল পাড়ার মৃত বিমল মুর্মুর স্ত্রী শ্রীজলি হাসদার প্রেমের সম্পর্ক ছিল। সেখানে তিনি নিয়মিত যাতায়াত করতেন।

“শনিবার মধ্যরাতে সামাদ ওই বাড়িতে গেলে শ্রীজলির দুই ছেলেসহ কয়েকজন তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটায় এবং বল্লম দিয়ে খোঁচায়। সামাদকে মারপিটের পর তারা আমাকে ডেকে আনে এবং আমার সামনেই তার মৃত্যু হয়।”

কোতয়ালি থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে সন্দেহভাজনরা বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে।