পাবনায় সাত বছরের শিশুকে ধর্ষণ
পাবনার বেড়া উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী এক যুবক।
বেড়া থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, সকালে ওই গ্রামের শাহাদত হোসেন ব্যাপারীর ছেলে তরিকুল ইসলাম ফরিদ প্রতিবেশী সাত বছরের মেয়েটিকে ধর্ষণ করে বলে তার স্বজনরা জানিয়েছেন।
এ ঘটনায় বেড়া থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে বলে জনান ওসি।
শিশুটির মা-বাবা (পরিচয় প্রকাশ করা হলো না) জানান, বাড়ির সামনের রাস্তায় খেলা করার সময় ওই যুবক তাদের মেয়েকে পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কার্তিক কুমার সাহা জানান, তাদের মেডিকেল অফিসার আরজিনা আফরিন শিশুটিকে দেখেছেন। আরো ভালোভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষার জন্যে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে শিশুটি এখন শংকামুক্ত বলে জানান তিনি।
