৫ দিন পর অপহৃত দুই কিশোর উদ্ধার
অপহরণের ছয়দিনের মাথায় চট্টগ্রাম থেকে অপহৃত দুই কিশোরকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের সঙ্গে যুক্ত হয়ে মুক্তিপণ দাবির অভিযোগে গোলাম মোস্তফা এমরান (২৩) নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া দুই কিশোর হলেন- আবদুল্লাহ আল হাসান (১৬) ও শহীদুল ইসলাম (১৫)। দুজনেরই বাসা বায়েজিদ থানার শের শাহ এলাকাসংলগ্ন বার্মা কলোনিতে।
তিনি বলেন, ইফতারের পর তাদের মাইক্রেবাসে করে প্রথমে আগ্রাবাদ এবং পরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় নিয়ে যায় অপহরণকারীরা। তারা দুই কিশোরের পরিবারের কাছে মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে দুই কিশোরের পরিবার থানায় অভিযোগ করলে মোবাইল ফোনের সূত্র ধরে তাদের উদ্ধার করা হয়।
ওসি জানান, অপহরণকারীদের মধ্যে একজন ওই দুই কিশোরের পূর্ব পরিচিত।
অন্য অপরণকারীদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তিনি।
