২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ ‘ছিনতাইকারী’ নিহত

রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ‘ছিনতাইকারী’ নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 10:59 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার ভোরে খিলগাঁও খিদমাহ হাসপাতালে কাছে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তার বয়স আনুমানিক ৪০ বছর হবে।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল উপস্থিত হলে, মোটরসাইকেলে আসা কয়েকজন ছিনতাইকারী এবং পাশের একটি মাঠ থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

“এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

নিহত যুবকের পরিচয় জানতে চাইলে মাতুব্বর বলেন, “শোনা যাচ্ছে নিহত যুবক ‘কাঙ্গালী জাকির’ নামে পরিচিত ছিলেন। স্থানীয়রা তাকে দুর্ধর্ষ ছিনতাইকারী বলেই চেনে।”